নূতন বাঙ্গালা অভিধান - শিল্পি
Tuesday, January 1st, 2008শিল্পি: বিণ. [’ঐ’ মাল; ‘ঐ’ লোক] বানানভেদ ও অর্থভেদে ‘শিল্পী’; চতুর ও শঠ ব্যক্তি, যে ব্যক্তি শঠতায় ও চাতুর্যে শিল্পীর ন্যায় নিপুণ।
ব্যাখ্যা:
কলকাতার উত্তর শহরতলীর বিভিন্ন এলাকায় ‘শিল্পি’ (’শিল্পী’-র বানানভেদ) শব্দের এক অভিনব ব্যবহার দেখা যায়। এতদঞ্চলে, কোনো ব্যক্তিকে যদি ‘শিল্পি লোক’ বা ‘শিল্পি মাল’ বলে অভিহিত করা হয়, তাহলে কখনোই উক্ত ব্যক্তির কলাপটুত্বের কথা বলা হয় না, বরং তার শঠতা ও চাতুর্যের প্রতি অঙ্গুলিনির্দেশ করা হয়।
উদাহরণ:
1. “তোমাকে বিশ্বাস করা যাবে না, গুরু! তুমি বহুত শিল্পি মাল আছো!”
2. “আমাদের মধ্যে গেঁড়ে ছিলো সবথেকে শিল্পি ছেলে! সবার আগে কায়দা করে কেটে গেছিলো!”