খুন শব্দে শব্দের খুন
Saturday, March 1st, 2008খুন শব্দে শব্দের খুন
[2007]
এক সহৃদয় মানুষের কাছ থেকে শব্দ খুন করার কায়দা শিখে নিতেই - আর্তনাদ শুরু হয়; কী-বোর্ডে ও সেই হেতু স্ক্রীনেও। বোঝা যায় অলরেডী আতাক্যালানে দুটো-চারটে শব্দরা খুন হচ্ছে এ’পাতা ও’পাতায় আর বাওয়ালবিধির ব্যাকরণ বইয়ে বানানবিধির বাওয়ালী হ’লে, শব্দের ন্যাড়া লাশে ভেসে যাচ্ছে ভাষা ও নোটবই, তার ক্যাবলা আকাশ। ফলে, অনেকেই খুন চাইছে খুন শব্দে শব্দের খুন, খুনী বোতামের মতো, খট খট খট খট - শব্দের ব্যাকস্পেসে খুনী শব্দের খুন করছে বেছে বেছে।
সে শব্দে আসলে শব্দের খুন। সে শব্দ আসলে শব্দ খুনের শব্দ।
এই লেখাটি স্বাধীন নয় ও অনেকটাই পূর্ব প্রসঙ্গের উপর নির্ভরশীল, যে প্রসঙ্গ আবার এ প্রসঙ্গে অপ্রাসঙ্গিক। লেখাটি কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা, যেখানে ভুল বানানের শব্দগুলিকে খুন করে, তাদের জায়গায় ঠিক বানানের শব্দগুলিকে আনার কথা বলা হয়েছিলো। চরিত্র নয়, লেখাটির গঠনটি ভালো লেগে গেছিলো বলে এটি জমা পড়লো এই লেখালিখির খাতায়।
তাৎক্ষণিক তাৎপর্যমন্ডিত ও পূর্বানুসঙ্গনির্ভর এই লেখাটি আদিতে লেখা হয়, সামহোয়্যারইনব্লগে ‘একটি বাংলা ব্লগকথায়’ , 2007 সালের 8ই মে তারিখে। দুই চারিটি কাব্যময় মন্তব্যের সহিত আদি লেখাটি পড়ার জন্য ক্লিক করা যেতে পারে এখানে।


