কৌরব ও কৌরব অনলাইন
Tuesday, March 20th, 2007কৌরব আমার বেশ পছন্দের, এমনী সব থেকে পছন্দের বাংলা কবিতা ও সাহিত্যের পত্রিকা প্রায় পনেরো-বিশ বছর ধরে। 1989 সালের গোড়ার দিকে পপ্রথম পরিচয় কৌরাবের সঙ্গে আর প্রথম দর্শনেই প্রেম। কৌরবের চেতনা ও চরিত্র, তার ভাষা, দর্শন, প্রচ্ছদের গায়ে লিখে রাখা ফুটনোট, তার বাঁধাইয়ের নৈপুণ্য, তার আলো-বাতাস, মোটরহোমের রাস্তায় এঁকে রাখা জামশেদপুর, ব্রাত্য গাধার জেদগ্রীবার অহংকার, আমার মনোযোগ কেড়ে নেয় এক লহমায়। তারপর, হাওয়ায় হাওয়ায় অনেক বছর আর তারপর গুগল ঘেঁটে পেয়ে গেলাম কৌরব ডট কম। ব্যাস, তারপরেই আমি সাপের পাঁচ পা দেখতে শুরু করি।